ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর কৈডাঙ্গা এলাকায় র‍্যাব-১০ এর বিশেষ অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানানো হয়েছে।

র‍্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা (এডি) বলেন, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব সর্বদা তৎপর রয়েছে। কোনো ব্যক্তি যদি অবৈধ অস্ত্র, মাদক বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানেন, তাহলে র‍্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তার ভাষায়, একটি গুরুত্বপূর্ণ তথ্য অনেক সময় একটি পরিবার কিংবা একটি জীবন রক্ষা করতে পারে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং সম্ভাব্য অস্ত্রচক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ