ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
ছবি: সংগৃহীত

শুধু আন্দোলন হচ্ছে, এ কারণ দেখিয়ে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ করা যাবে না বলে স্পষ্ট মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানিতে এ পর্যবেক্ষণ দেন দেশটির সর্বোচ্চ আদালত।

আদালত জানায়, ভারতের সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করেছে। তাই কোনো বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলে, কেবল আন্দোলন হচ্ছে এই অজুহাতে বলপ্রয়োগ বা লাঠিচার্জ করা আইনসঙ্গত নয়।

গত ২০ জুলাই প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ অভিমুখে মিছিল করেন প্রতিবাদী শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, ওই কর্মসূচি চলাকালে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জও করে।

এ ঘটনায় তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন করা হয়। সেই আবেদনের শুনানিতে আদালত শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার পুনর্ব্যক্ত করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আন্দোলন হলেই লাঠিচার্জ করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

শুধু আন্দোলন হচ্ছে, এ কারণ দেখিয়ে কোনো শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ করা যাবে না বলে স্পষ্ট মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানিতে এ পর্যবেক্ষণ দেন দেশটির সর্বোচ্চ আদালত।

আদালত জানায়, ভারতের সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করেছে। তাই কোনো বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলে, কেবল আন্দোলন হচ্ছে এই অজুহাতে বলপ্রয়োগ বা লাঠিচার্জ করা আইনসঙ্গত নয়।

গত ২০ জুলাই প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ অভিমুখে মিছিল করেন প্রতিবাদী শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, ওই কর্মসূচি চলাকালে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জও করে।

এ ঘটনায় তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন করা হয়। সেই আবেদনের শুনানিতে আদালত শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার পুনর্ব্যক্ত করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে।

সূত্র: এনডিটিভি

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ