এস এম আসাদুজ্জামান মিলন | গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাজার এলাকায় একটি মেডিসিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ ওষুধ, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গুদাম মালিকের দাবি, এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে এমএম কারখানা রোডের মুক্তা মার্কেটে অবস্থিত ‘অথৈ মেডিসিন কর্নার’-এর গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুদামটি বন্ধ থাকা অবস্থায় স্থানীয়রা ভবনের পেছনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে মুহূর্তের মধ্যে আগুন গুদামের পেছনের অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুদাম মালিক জানান, অগ্নিকাণ্ডে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ ও উচ্চমূল্যের ওষুধসহ আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন