ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডিল তাস এবং নগদ ২৪ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) ভাঙ্গা থানার এসআই (নিঃ) দেওয়ান শামীম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামে মো. আবুল হোসেনের একটি মুদি দোকানের পেছনে ছাপড়া ঘরে অর্থের বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. হাসান (৩০), ওবায়দুর (৪০), মো. ইবরাহিম (৩০), আলীম শেখ (৪৫), শাকিল মাতুব্বর (৩০) এবং শহিদুল মোল্লা (৪৫)। তারা সবাই ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডিল তাস ও নগদ ২৪ হাজার ২৩০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন