হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রুহুল আমিন তালুকদার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিনি থানার দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি হবিগঞ্জ জেলা পুলিশ লাইনসে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের সময় সততা, পেশাদারিত্ব ও দক্ষতার জন্য তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেন। আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগেও তাঁর ইতিবাচক ভূমিকার কথা উল্লেখযোগ্য।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মো. রুহুল আমিন তালুকদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের জন্য সহজলভ্য, স্বচ্ছ ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
এদিকে, নতুন ওসিকে স্বাগত জানিয়েছেন বাহুবল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, সততা, কর্মদক্ষতা ও পেশাদার নেতৃত্বের মাধ্যমে থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবেন।
নবনিযুক্ত ওসি মো. রুহুল আমিন তালুকদারের সফল দায়িত্ব পালন কামনা করে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন