ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬

দেবীগঞ্জে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে খেলার ছলে দুই বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকালে দেবীগঞ্জ পৌরসভার 

উত্তর পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় অভিযুক্ত কিশোর শাকিল (ছদ্মনাম) ভুক্তভোগী শিশু আয়শা (ছদ্মনাম) কে খেলার ছলে বাসায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চাচা দেখে ফেললে বিষয়টি জানাজানি হয়। এরপর এলাকাবাসী অভিযুক্ত কিশোরকে বেঁধে রাখে। পরবর্তীতে শিশুটির মা ইউএনও অফিসে যায় বিচারের দাবিতে। পরে সেখান থেকে থানায় পাঠানো হয়। 

বর্তমানে ভুক্তভোগী শিশু, শিশুর মা ও অভিযুক্ত কিশোর দেবীগঞ্জ থানায় রয়েছে ।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু মুসা বলেন, অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। লিখিত অভিযোগ পেলে শিশুটিকে হাসপাতালে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে ২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জে খেলার ছলে দুই বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকালে দেবীগঞ্জ পৌরসভার 

উত্তর পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় অভিযুক্ত কিশোর শাকিল (ছদ্মনাম) ভুক্তভোগী শিশু আয়শা (ছদ্মনাম) কে খেলার ছলে বাসায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চাচা দেখে ফেললে বিষয়টি জানাজানি হয়। এরপর এলাকাবাসী অভিযুক্ত কিশোরকে বেঁধে রাখে। পরবর্তীতে শিশুটির মা ইউএনও অফিসে যায় বিচারের দাবিতে। পরে সেখান থেকে থানায় পাঠানো হয়। 

বর্তমানে ভুক্তভোগী শিশু, শিশুর মা ও অভিযুক্ত কিশোর দেবীগঞ্জ থানায় রয়েছে ।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু মুসা বলেন, অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। লিখিত অভিযোগ পেলে শিশুটিকে হাসপাতালে পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ