নওগাঁর মান্দায় জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বপন ঋষি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে ২৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৭টা ৫০ মিনিটে মান্দা থানাধীন ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বপন ঋষির বসতবাড়ির পূর্ব দুয়ারি বারান্দার মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত উপকরণগুলো জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার স্বপন ঋষি (৩৫) ভারশোঁ ঋষিপাড়া গ্রামের শ্রী দুলাল ঋষির ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জনসাধারণের তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন