নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ২২০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২৩ জুলাই) নওগাঁ সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নওগাঁর কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নওগাঁ সদর উপজেলার চকবুলাকী হাজীপাড়া ও বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মোছা. তাসলিমা বেগম (৩৫) ও মোছা. জ্যোতি বানু (২৭) নামে দুই নারীর কাছ থেকে ১৬০টি টাপেন্টাডল ট্যাবলেট এবং মো. মোস্তফা কামাল বাদল (৫০)-এর কাছ থেকে ৬০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে তিনজনকেই গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার করা টাপেন্টাডল ট্যাবলেটগুলো মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নওগাঁ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নওগাঁ জেলায় মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন