ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রধান আসামি স্বামী পলাতক

লালমনিরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর অ্যাসিড হামলার অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূর ওপর নৃশংস অ্যাসিড হামলার অভিযোগের ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত ভুক্তভোগীর পক্ষে রায় দিয়েছেন। তবে মামলার প্রধান আসামি স্বামী এখনো পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আদিতমারী থানা পুলিশ।

মামলার নথি ও আদালতের রায় অনুযায়ী, ভুক্তভোগী মোছা. আমেনা খাতুনের সঙ্গে ২০১৬ সালের ২৫ অক্টোবর মো. আফজাল হোসেনের বিয়ে হয়। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। একপর্যায়ে তার পরিবার ৫০ হাজার টাকা দিলেও আরও অর্থের দাবি অব্যাহত থাকে।

অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালের ২ মার্চ রাতে অতিরিক্ত যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী তার ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবার জানায়, থানায় মামলা করতে গিয়ে প্রথমে জটিলতার মুখে পড়তে হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হলে দীর্ঘ বিচার শেষে ২০২৩ সালের ৬ মার্চ আদালত আসামির অনুপস্থিতিতে রায় দেন। রায়ে বকেয়া দেনমোহর ও ভরণপোষণ বাবদ মোট ৫ লাখ ৪২ হাজার ৫০০ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, আদালতের রায় ও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রধান আসামি মো. আফজাল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। তার দ্রুত গ্রেপ্তার এবং আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

এদিকে, মামলার বাদী পক্ষ জানিয়েছে, প্রধান আসামির অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে তাকে গ্রেপ্তারে সহায়তা করতে পারলে তথ্যদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লালমনিরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর অ্যাসিড হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ