প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ‘ককরচ জনতা পার্টি’ (সিজিপি)-র নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এর আগে অভিনেতা সালমান খানও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন।
সম্প্রতি এই আন্দোলন নিয়ে বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহসহ কয়েকজন তারকার নীরবতা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দেয়। এমন পরিস্থিতিতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন আলিয়া।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি শিক্ষার্থীদের সংগ্রাম, স্বপ্ন ও ত্যাগের কথা তুলে ধরেন। আলিয়া লেখেন, গত কয়েকদিন ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান তাকে একই সঙ্গে ব্যথিত ও আশাবাদী করেছে। তার ভাষায়, প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের প্রত্যাশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের জন্য নয়, বরং আগামী প্রজন্মের ভবিষ্যতের প্রতিনিধিত্ব করছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাহস ও অটল সংকল্প সমাজের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে, আমরা কি সত্যিই সেই তরুণদের কথা শুনছি, যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে? পোস্টের শেষে তিনি লেখেন, ‘শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদেরই। জয় হিন্দ।’
এদিকে শিক্ষার্থীদের আন্দোলন জোরালো হওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশের যুবসমাজের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।
মোদি জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তার ভাষায়, যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন