ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যরাতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের পাশে হুমা-সাকিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

মধ্যরাতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের পাশে হুমা-সাকিব
ছবি: সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এ অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনে প্রকাশ্যে সংহতি জানিয়েছেন বলিউডের কয়েকজন পরিচিত মুখ। রাজধানী দিল্লির ঐতিহাসিক প্রতিবাদস্থল যন্তর মন্তরে গভীর রাতে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান অভিনেত্রী হুমা কুরেশি, অভিনেতা সাকিব সালিম এবং রচিত সিং

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পরীক্ষায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে শত শত শিক্ষার্থী যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কোনো পূর্বঘোষণা ছাড়াই রাত প্রায় ২টার দিকে সেখানে পৌঁছান এই তিন তারকা। অতিরিক্ত নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের মতো আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ সময় তাদের বক্তব্য শোনেন।

আন্দোলনস্থলে হুমা কুরেশি ও সাকিব সালিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। প্ল্যাকার্ড হাতে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তাদের সংহতি জানান তারা। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই তারকারা।

ভারতে সংবেদনশীল সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে বলিউডের অনেক তারকাকে সাধারণত প্রকাশ্যে অবস্থান নিতে অনীহা দেখা গেলেও, নিট পরীক্ষাকে ঘিরে চলমান আন্দোলনে ইতোমধ্যে একাধিক তারকা সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, অরিজিৎ সিং, নেহা কক্কর, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ। কেউ রাজপথে উপস্থিত থেকে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মধ্যরাতে যন্তর মন্তরে শিক্ষার্থীদের পাশে হুমা-সাকিব

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ