ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিক্ষোভের বিস্তার ঠেকাতে মুম্বাইয়ে জমায়েতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

বিক্ষোভের বিস্তার ঠেকাতে মুম্বাইয়ে জমায়েতে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে চলমান আন্দোলনের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে মুম্বাইয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৬ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় প্রশাসনের পূর্বানুমতি ছাড়া মুম্বাইয়ে একসঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না।

প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লির জন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে মুম্বাই প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।

এদিকে, দিল্লির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রায় ৯০০ জনের বিরুদ্ধে আটটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে।

অন্যদিকে, দিল্লিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে বিশেষ দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোদি লেখেন, "আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।"

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিক্ষোভের বিস্তার ঠেকাতে মুম্বাইয়ে জমায়েতে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ