ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজৈরে মানব পাচারকারী মূলহোতা জুলহাস গ্রেফতার

মাদারীপুরের রাজৈর উপজেলার আরমান শেখকে ইতালিতে পাঠানোর নামে লিবিয়ার মাফিয়ার কাছে বিক্রি করে ৪৯ লাখ টাকা মুক্তিপণ আদায় মামলার প্রধান আসামি মানবপাচারকারী জুলহাস সরদারকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকা থেকে তাকে যৌথ অভিযানে গ্রেফতার করে র‍্যাব-৮ (মাদারীপুর) ও র‍্যাব-১০ (যাত্রাবাড়ী)।

মাদারীপুরের রাজৈর উপজেলার আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে ২৩ লাখ টাকা নেন জুলহাস সরদারসহ ৯ জনের একটি চক্র। তবে ইতালি না পাঠিয়ে আরমানকে লিবিয়ায় নিয়ে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তার ওপর চলে নির্মম শারীরিক নির্যাতন। 

পরে ছেলেকে বাঁচাতে কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় তার পরিবার।

এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৪/২০২৬।

রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত জুলহাস সরদার মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আঃ মজিদ সরদারের ছেলে। 

তার বিরুদ্ধে মানবপাচার, হত্যা এবং সন্ত্রাসবিরোধী আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজৈরে মানব পাচারকারী মূলহোতা জুলহাস গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

মাদারীপুরের রাজৈর উপজেলার আরমান শেখকে ইতালিতে পাঠানোর নামে লিবিয়ার মাফিয়ার কাছে বিক্রি করে ৪৯ লাখ টাকা মুক্তিপণ আদায় মামলার প্রধান আসামি মানবপাচারকারী জুলহাস সরদারকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কদমতলী এলাকার স্মৃতিধারা আবাসিক এলাকা থেকে তাকে যৌথ অভিযানে গ্রেফতার করে র‍্যাব-৮ (মাদারীপুর) ও র‍্যাব-১০ (যাত্রাবাড়ী)।

মাদারীপুরের রাজৈর উপজেলার আরমান শেখকে ইতালি পাঠানোর কথা বলে ২৩ লাখ টাকা নেন জুলহাস সরদারসহ ৯ জনের একটি চক্র। তবে ইতালি না পাঠিয়ে আরমানকে লিবিয়ায় নিয়ে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তার ওপর চলে নির্মম শারীরিক নির্যাতন। 

পরে ছেলেকে বাঁচাতে কয়েক দফায় আরও ৪৯ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয় তার পরিবার।

এ ঘটনায় গত ১২ জুন আরমানের মা জাহানারা বেগম বাদী হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৪/২০২৬।

রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত জুলহাস সরদার মাদারীপুরের রাজৈর উপজেলার সত্যবদী গ্রামের আঃ মজিদ সরদারের ছেলে। 

তার বিরুদ্ধে মানবপাচার, হত্যা এবং সন্ত্রাসবিরোধী আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ