ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ২২ জুলাই ২০২৬

বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ

হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আলী আশরাফ।

 বুধবার (২২ জুলাই) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে বাহুবল মডেল থানার দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সফল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেন।

নতুন কর্মস্থল বাহুবল মডেল থানায় যোগদানের পর তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি জনগণের জন্য উন্মুক্ত ও সেবামূলক পুলিশিং নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, বাহুবল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন ওসিকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, পেশাদারিত্ব, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে বাহুবলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ আরও কার্যকর পুলিশি সেবা পাবেন।

নবনিযুক্ত ওসি মো. আলী আশরাফের প্রতি বাহুবলবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আলী আশরাফ।

 বুধবার (২২ জুলাই) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে বাহুবল মডেল থানার দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সফল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেন।

নতুন কর্মস্থল বাহুবল মডেল থানায় যোগদানের পর তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি জনগণের জন্য উন্মুক্ত ও সেবামূলক পুলিশিং নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, বাহুবল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন ওসিকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, পেশাদারিত্ব, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে বাহুবলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ আরও কার্যকর পুলিশি সেবা পাবেন।

নবনিযুক্ত ওসি মো. আলী আশরাফের প্রতি বাহুবলবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ