ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্যর্থ সফর শেষে দেশে ফিরল টাইগাররা, সামনে অস্ট্রেলিয়া মিশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬

ব্যর্থ সফর শেষে দেশে ফিরল টাইগাররা, সামনে অস্ট্রেলিয়া মিশন
ছবি: সংগৃহীত

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল হয়নি। একমাত্র টেস্টে হার দিয়ে শুরু হওয়া সফরে ওয়ানডে সিরিজেও ভরাডুবি হয় টাইগারদের। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও পরাজয়ের মুখ দেখতে হয়। যদিও শেষ দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজটি নিজেদের করে নেয় বাংলাদেশ।

ব্যর্থতা আর আংশিক সাফল্যের মিশ্র এই সফর শেষে বুধবার সকালে দেশে ফিরেছে টাইগাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সফরে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ার পেছনে কন্ডিশনকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

আশরাফুল বলেন, 'ওখানে আমাদের কোনো প্র্যাকটিস ম্যাচ ছিল না। জিম্বাবুয়ের উইকেটের বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে। তবে এই অভিজ্ঞতা ভবিষ্যতে, বিশেষ করে বিশ্বকাপে কাজে দেবে বলে আমি বিশ্বাস করি।'

জিম্বাবুয়ে অধ্যায় শেষ করে এবার অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে নামবে বাংলাদেশ। আগামী মাসের প্রথম সপ্তাহেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়ায় যাবে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আসন্ন সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আশরাফুল বলেন, 'আমরা প্রায় ১০ দিন আগে অস্ট্রেলিয়ায় পৌঁছাব। সেখানে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। আশা করছি, এই সময়টা কাজে লাগিয়ে খেলোয়াড়রা নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পারবে এবং মাঠে তার প্রতিফলন দেখা যাবে।'

আগামী ১৩ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট, ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি হবে প্রথম টেস্ট সিরিজ। তাই সফরটি টাইগারদের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি নিজেদের সামর্থ্য প্রমাণেরও বড় সুযোগ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্যর্থ সফর শেষে দেশে ফিরল টাইগাররা, সামনে অস্ট্রেলিয়া মিশন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ