হবিগঞ্জের বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামে মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও অপ্রীতিকর আচরণের অভিযোগে নাছির (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাছির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন মাদক সেবনের পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন, উচ্ছৃঙ্খল ও অপ্রীতিকর আচরণ শুরু করেন। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে প্রশাসনের সহায়তা চান।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বাহুবল থানা পুলিশের যৌথ দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাছিরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে নাছিরের কাছ থেকে জব্দ করা ১ পুরিয়া গাঁজা ও ২টি ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় বাহুবল থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা অভিযানে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, "মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।"
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন