গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোররাত প্রায় ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার বাগানের ভেতরে থাকা পরিত্যক্ত পুকুর থেকে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিয়ান মোল্লা কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া দুজন হলেন একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) এবং রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গত রবিবার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে নিয়ে আওলাদ মোল্লার বাগানে ডাব পাড়তে যায়। একপর্যায়ে রিয়ান গাছে উঠে ডাব পাড়ার সময় ভারসাম্য হারিয়ে পাশের পরিত্যক্ত পুকুরে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, রিয়ানের দুই সঙ্গী পুকুরে তাকে খুঁজে না পেলেও বিষয়টি কাউকে জানায়নি। পরে রিয়ান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব পাড়তে যাওয়া এবং রিয়ানের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালিয়ে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আবদুল্লাহ আল মামুন আরও জানান, স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন