ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, ব্ল্যাকমেইলের শিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, ব্ল্যাকমেইলের শিকার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিও নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছেন তিনি। লিখিত এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে পরিকল্পিতভাবে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত ওই বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে মগবাজারে মরিয়মের বাবা মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে যান। সেখানে প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থানকালে তার গাড়িচালক এবং দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ বাইরে যান। কিছুক্ষণ পর ওবায়দুল্লাহ ৫ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করেন বলে অভিযোগ করেন তিনি।

এমপির ভাষ্য অনুযায়ী, ওই সময় তাদের কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয়। পাশাপাশি তিনি যাতায়াতের জন্য যে ভাড়ার গাড়ি ব্যবহার করতেন, সেটিও আটকে রেখে আরও কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, পরবর্তীতে জানতে পারেন যে, দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। সেই সময় স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে রাজনৈতিক উদ্দেশ্যে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

গাজী নজরুল ইসলাম জানান, গত ১৭ জুন ২০২৬ তারিখে প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে মরিয়ম বেগমের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

এদিকে, ঘটনার পর জামায়াতের মিডিয়া সেলের একটি গ্রুপে দুটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। এর একটিতে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা বেগম বলেন, তার সম্মতিক্রমেই দ্বিতীয় বিয়ে হয়েছে।

অন্য ভিডিওতে মরিয়ম বেগমের বাবা মাসুম বিল্লাহ দাবি করেন, গত ১৭ জুন তার বড় মেয়ে মরিয়ম বেগমের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে সম্পন্ন হয় এবং বিয়ের সময় প্রথম স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই ভিডিওতে মরিয়ম বেগম বলেন, তাদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে। তিনি দাবি করেন, তারা বৈধভাবে স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে ছিলেন এবং তাদের সম্মানহানির উদ্দেশ্যেই ব্যক্তিগত ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল পরিচালিত ক্রাইম বার্তা প্রথমদিকে দাবি করেছিল, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ভিডিও। পরে গাজী নজরুল ইসলামের লিখিত বিবৃতিতে ভিডিওটি তার ও তার দ্বিতীয় স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের বলে দাবি করা হয় এবং সেটি পরিকল্পিতভাবে ধারণ ও প্রচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, ব্ল্যাকমেইলের শিকার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ