জননিরাপত্তা জোরদার এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের পরিকল্পনা ও স্থানীয় জনগণের সহযোগিতায় পোরশা–সরাইগাছি–গোমস্তাপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এতে রাতের বেলায় সড়কে চলাচল আরও নিরাপদ হবে এবং অপরাধের ঝুঁকি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটির বেশ কয়েকটি অংশ পর্যাপ্ত আলোর অভাবে ঝুঁকিপূর্ণ ছিল। বিশেষ করে রাতের সময় ছিনতাইসহ নানা ধরনের অপরাধের আশঙ্কায় পথচারী ও যানবাহনের চালকদের আতঙ্ক নিয়ে চলাচল করতে হতো। নতুন করে সোলার স্ট্রিট লাইট স্থাপনের ফলে সড়কের দৃশ্যমানতা যেমন বেড়েছে, তেমনি সাধারণ মানুষের নিরাপত্তাবোধও অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা। এদিকে, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরাইগাছি পুলিশ বক্সের কার্যক্রমও শিগগিরই চালু হতে যাচ্ছে। পুলিশ বক্সটি চালু হলে নিয়মিত টহল কার্যক্রম জোরদার হবে, জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা সহজ হবে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নওগাঁর গুরুত্বপূর্ণ পত্নীতলা–সাপাহার–পোরশা–চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সোলার স্ট্রিট লাইট স্থাপন এবং পুলিশ বক্স চালুর মতো উদ্যোগ সড়কটিতে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে রাতের যাতায়াত হবে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক। এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন