ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চামরদানী উচ্চ বিদ্যালয়ে ওসি শাহাবুদ্দিন শাহিনের সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও আইন সম্পর্কে সচেতন করতে এক উন্মুক্ত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম।

আলোচনায় ওসি শাহাবুদ্দিন শাহিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল ও বাধ্য থাকা, শিক্ষকদের সম্মান করা এবং সুশৃঙ্খল জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদকের ভয়াবহ কুফল, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এসব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, নৈতিক মূল্যবোধ চর্চা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং ভালোভাবে লেখাপড়া করে সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলাই শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

আলোচনা শেষে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে ওসি শাহাবুদ্দিন শাহিন সেগুলোর উত্তর দেন এবং সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চামরদানী উচ্চ বিদ্যালয়ে ওসি শাহাবুদ্দিন শাহিনের সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও আইন সম্পর্কে সচেতন করতে এক উন্মুক্ত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম।

আলোচনায় ওসি শাহাবুদ্দিন শাহিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল ও বাধ্য থাকা, শিক্ষকদের সম্মান করা এবং সুশৃঙ্খল জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদকের ভয়াবহ কুফল, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এসব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, নৈতিক মূল্যবোধ চর্চা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং ভালোভাবে লেখাপড়া করে সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলাই শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

আলোচনা শেষে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলে ওসি শাহাবুদ্দিন শাহিন সেগুলোর উত্তর দেন এবং সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ