বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ পরিবারের সান্নিধ্যে ঘরোয়া পরিবেশে উদযাপন করেছেন তার ৪৩তম জন্মদিন। বিশেষ এই দিনটি আরও স্মরণীয় করে তুলতে স্বামী ভিকি কৌশল ও তাদের আট মাস বয়সি ছেলে ভিহানের সঙ্গে কাটানো কিছু আন্তরিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি আবেগময় ছবি। সেখানে ছেলের ছোট্ট হাতে স্নেহভরে চুমু খেতে দেখা যায় ক্যাটরিনাকে। তবে সন্তানের ব্যক্তিগত গোপনীয়তার কথা বিবেচনা করে ভিহানের মুখ প্রকাশ করেননি এই অভিনেত্রী। জন্মদিনের একক ছবি এবং ভিকি কৌশলের সঙ্গে তোলা একটি ছবিও পোস্টে স্থান পেয়েছে।
ছবিগুলোর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘সবচেয়ে মূল্যবান আশীর্বাদের জন্য আমি সবসময় কৃতজ্ঞ। এটাই ছিল আমার জীবনের সেরা জন্মদিন।’
পোস্টটি প্রকাশের পর শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অভিনেত্রী দিয়া মির্জা ভালোবাসা ও শুভকামনা জানান। এছাড়া বাণী কাপুর, আদিতি রাও হায়দারি, নীল নিতিন মুকেশ এবং জোয়া আখতারসহ বলিউডের অনেক তারকাই হৃদয়ের ইমোজির মাধ্যমে শুভেচ্ছা জানান।
এর আগে ক্যাটরিনার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ছবি শেয়ার করেন ভিকি কৌশল। ছবিতে কেক হাতে স্ত্রীকে জড়িয়ে ধরে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমার প্রিয় মানুষের জন্মদিন।’
ভিকি ও ক্যাটরিনার প্রথম পরিচয় হয় ২০১৯ সালে নির্মাতা জোয়া আখতারের আয়োজিত একটি অনুষ্ঠানে। একই বছর তাদের প্রেমের সম্পর্কের শুরু। এরপর ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
২০২৫ সালের নভেম্বরে তাদের ঘরে জন্ম নেয় প্রথম সন্তান ভিহান। চলতি বছরের শুরুতে এই দম্পতি জানান, ভিকি অভিনীত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় তার চরিত্রের নাম থেকেই ছেলের নাম রাখা হয়েছে ভিহান।
বর্তমানে মাতৃত্বের সময়টুকু উপভোগ করতে অভিনয় থেকে কিছুটা বিরতিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে ভিকি কৌশলকে শিগগিরই সঞ্জয় লীলা বানসালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে।
সূত্র: এনডিটিভি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন