সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের সাত বিভাগে শুরু হওয়া ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকাল থেকেই দেশের বিস্তীর্ণ এলাকায় ভারি বর্ষণের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
অধিদপ্তর জানিয়েছে, অতি ভারি বৃষ্টির কারণে রাজধানী ঢাকার নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও স্বাভাবিক জনজীবন ও যান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।
এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং ভারি বৃষ্টির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন