খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে একটি বালিকা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণকে উৎসাহিত করার পাশাপাশি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ৪ নম্বর টাওয়ার টিলা এলাকার দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি।
অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানার ২৫০ জন ছাত্রীর মাঝে ৪০০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য খেজুর, চিড়া, মুড়ি, বিস্কুটসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
দীঘিনালা জোন কর্তৃপক্ষ জানায়, ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রত্যয়কে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ব পালনে এমন কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন