ফরিদপুরের মধুখালী উপজেলায় বেড়াতে এসে রহস্যজনকভাবে মারা গেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোমবার সকালে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, উপজেলার আলতুখান জুট মিলস লিমিটেডের মালিক আলহাজ লোকমান হোসেনের বাসায় ঢাকা থেকে পরিচিত কয়েকজন বন্ধু বেড়াতে আসেন। সারাদিন ঘোরাঘুরি ও রাতে খাবার খাওয়ার পর বিশ্রাম নেওয়ার সময় তাদের সঙ্গে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামের বাসিন্দা দেওয়ান আলীর ছেলে মো. রহমত আলী (৪৩) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
নিহত রহমত আলী পল্লী সঞ্চয় ব্যাংকের নরসিংদী উপজেলার একটি শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে আসছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন