জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় নাজমুল নামে আরও একজনকে আটক করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নান্দিনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ফয়সাল আহম্মেদ এবং নান্দিনা বাদামবাড়ি এলাকার মুক্তারের ছেলে নাজমুলকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে মাদকসহ গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পরপরই ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় ছাত্রদল। শনিবার রাতেই জামালপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সদস্য এবং ১০ নম্বর শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদকে সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ফয়সাল আহম্মেদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক যৌথভাবে বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন