ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার গাছের চারা বিতরণ
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ২৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

রোববার (১৯ জুলাই) সকালে ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর আওতাধীন দীঘিনালা জোন উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিনের নির্দেশনায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাই যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, পাহাড়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের পরিধি বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমাসহ সেনাবাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চারা পাওয়া স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি একদিকে যেমন বৃক্ষরোপণে মানুষের আগ্রহ বাড়াবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এস.আর/উবি 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ