ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অবৈধ বালু উত্তোলন ঘিরে নিকলীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল প্রবীণ বিএনপি কর্মীর

সৈয়দ মইনুল হোসেন
সৈয়দ মইনুল হোসেন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

অবৈধ বালু উত্তোলন ঘিরে নিকলীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল প্রবীণ বিএনপি কর্মীর
ছবি: সংগৃহীত । প্রতীকী

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরাঞ্চলবেষ্টিত ছাতিরচর এলাকায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামে এক প্রবীণ বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বিএনপির দুই নেতা রমিজ মেম্বার ও হিরু মিয়া। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১৯ জুলাই) দুপুরে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ছাতিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জুম্মনের নেতৃত্বে একটি চক্র মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এই বালু উত্তোলনের প্রতিবাদ করে আসছিলেন রমিজ মেম্বার ও তার অনুসারীরা। সেই বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার গভীর রাতে আবারও বালু উত্তোলনের প্রস্তুতি নেওয়া হলে রমিজ মেম্বারের পক্ষের লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কাছুম আলী ছাতিরচর পূর্বপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির একজন প্রবীণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

এ ঘটনায় আহত রমিজ মেম্বার ও হিরু মিয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ঘটনার বিষয়ে নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। এটি সরাসরি হামলায় হয়েছে নাকি আতঙ্ক বা হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে। তিনি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের বা দলের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের শরীরে দৃশ্যমান কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অবৈধ বালু উত্তোলন ঘিরে নিকলীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল প্রবীণ বিএনপি কর্মীর

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ