ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপ ফাইনালে দাবানলের ধোঁয়ার শঙ্কা, নজরদারিতে ফিফা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে দাবানলের ধোঁয়ার শঙ্কা, নজরদারিতে ফিফা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা যখন চরমে, ঠিক তখনই নতুন এক উদ্বেগ সামনে এসেছে। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশে ছড়িয়ে পড়ায় বায়ুর মান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ফিফা ও যুক্তরাষ্ট্র সরকার।

সিবিএস স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে বায়ুর মান পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ফাইনাল আয়োজনের প্রস্তুতি চলছে। তবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত পরিবেশগত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্টরা। প্রয়োজন হলে স্বাস্থ্য ও আবহাওয়া বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কানাডা ও মিনেসোটা সীমান্তবর্তী এলাকায় চলমান শতাধিক দাবানলের ধোঁয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বায়ুর মানের অবনতির কারণে মেজর লিগ সকারের (এমএলএস) শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে।

হোয়াইট হাউসও বিষয়টিকে বিশ্বকাপ আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একজন কর্মকর্তা ফিফার সদর দপ্তরে দায়িত্ব পালন করছেন এবং বায়ুর মান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে নিউইয়র্ক সিটি এফসির ডিফেন্ডার কেভিন ও'টুল জানিয়েছেন, অনুশীলনের সময় ধোঁয়ার প্রভাব তিনি অনুভব করেছেন। তবে তাঁর বিশ্বাস, এ কারণে বিশ্বকাপের মতো বড় ম্যাচ আয়োজন ব্যাহত হবে না।

কেভিন বলেন, "আজ সকালে অনুশীলনে গিয়ে বুঝতে পেরেছি বায়ুর মান অবশ্যই একটি বিষয়। তবে এটি আমাকে অনুশীলন থেকে বিরত রাখেনি।"

এ মুহূর্তে বিশ্বকাপ ফাইনালের সূচিতে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। তবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত বায়ুর মান নিয়মিত মূল্যায়ন করা হবে। পরিস্থিতির অবনতি হলে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে ফিফা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বকাপ ফাইনালে দাবানলের ধোঁয়ার শঙ্কা, নজরদারিতে ফিফা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ