রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় একটি স্পোর্টস কারে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাজ্জাদ হোসেন আশিক (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
পুলিশ জানায়, আটক সাজ্জাদ হোসেন আশিক শাহআলী থানার তুরাগ সিটি এলাকার বাসিন্দা সাহাদাত হোসেন বাপ্পির ছেলে।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে দারুসসালাম ট্রাফিক জোনে দায়িত্ব পালনকালে সার্জেন্ট অনিরুদ্ধ রায় বেপরোয়া গতিতে চলা হলুদ রঙের একটি নতুন স্পোর্টস কারকে থামানোর সংকেত দেন। গাড়িটি প্রথমে থামলেও চালক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। এতে সন্দেহ হলে চালক ও আরোহীকে তল্লাশির জন্য গাড়ি থেকে নামতে বলা হয়।
এ সময় চালক হঠাৎ গাড়ি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে সার্জেন্ট অনিরুদ্ধ রায় তাৎক্ষণিক ধাওয়া করেন। পরে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করা হয়।
খবর পেয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রসহ আটক ব্যক্তিকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ট্রাফিক পুলিশ শুধু সড়কে শৃঙ্খলা রক্ষাই নয়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতেও সর্বদা সতর্ক, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন