ইরানের হরমুজগান প্রদেশের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে মার্কিন হামলায় একটি পানি লবণাক্ততামুক্তকরণ (ডেসালিনেশন) প্রকল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষের বসবাস থাকা ২০টি গ্রামের সুপেয় পানির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হামিদ হামজেহপুর এ তথ্য নিশ্চিত করেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হামজেহপুর এ ঘটনাকে মার্কিন বাহিনীর ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, হামলায় সাগর থেকে পানি উত্তোলনের একটি পাম্পিং স্টেশন এবং বুঞ্জি ডেসালিনেশন প্ল্যান্টের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে প্ল্যান্টটির কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং আশপাশের ২০টি গ্রামে সুপেয় পানির সরবরাহ বিচ্ছিন্ন হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই ও তাসনিম নিউজ এজেন্সি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন