ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্যামনগরে নিলামে বিক্রি হওয়া ভবন ভাঙার সময় ছাদ ধসে আহত ৫

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬

শ্যামনগরে নিলামে বিক্রি হওয়া ভবন ভাঙার সময় ছাদ ধসে আহত ৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে নিলামে বিক্রি হওয়া একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভাঙার সময় ছাদ ধসে চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার ১৫ জুলাই  সকাল ৮টার দিকে ৭২ নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা ভবন ভাঙার কাজ করার সময় হঠাৎ ভবনের ছাদ ধসে পড়ে। এতে চার শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাম উল্লাহ জানান ঠিকাদারের মোট ছয়জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। তাদের মধ্যে একজন রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং বাকি পাঁচজন ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় ছাদ ধসে পাঁচজন শ্রমিক আহত হন। আহত শ্রমিকরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার  রানা আহমেদ, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, জুবায়ের হোসেন, মফিদুল ইসলাম ও সাতক্ষীরা জেলার  আশাশুনি উপজেলার মোঃ আলাউদ্দিন, এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। শ্যামনগর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও জিয়াউর রহমান বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক তাদের কে সাতক্ষীরায় রেফার করা হয়েছে অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্যামনগরে নিলামে বিক্রি হওয়া ভবন ভাঙার সময় ছাদ ধসে আহত ৫

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে নিলামে বিক্রি হওয়া একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভাঙার সময় ছাদ ধসে চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার ১৫ জুলাই  সকাল ৮টার দিকে ৭২ নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা ভবন ভাঙার কাজ করার সময় হঠাৎ ভবনের ছাদ ধসে পড়ে। এতে চার শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাম উল্লাহ জানান ঠিকাদারের মোট ছয়জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। তাদের মধ্যে একজন রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং বাকি পাঁচজন ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় ছাদ ধসে পাঁচজন শ্রমিক আহত হন। আহত শ্রমিকরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার  রানা আহমেদ, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, জুবায়ের হোসেন, মফিদুল ইসলাম ও সাতক্ষীরা জেলার  আশাশুনি উপজেলার মোঃ আলাউদ্দিন, এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। শ্যামনগর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও জিয়াউর রহমান বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক তাদের কে সাতক্ষীরায় রেফার করা হয়েছে অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ