কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মালবাহী পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বিজিবির প্রশিক্ষিত স্নিফার ডগ ‘চেরী’ গাড়িটিতে মাদক থাকার সংকেত দেয়। পরে চালকের আসনের সামনের ড্যাশবোর্ডের ভেতরে কাপড়ে মোড়ানো একটি পোটলা থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিকআপের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মালবাহী পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল এবং চেকপোস্টভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটক দুই আসামি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দ করা মালামাল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন