ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ছবি- প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টির মধ্যে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে মামুন ইসলাম (৩০) ও আকাব্বর খান (৬০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০)। অপরজন দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার লাল চাঁন মিয়ার ছেলে কৃষক আকাব্বর খান (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকায়

নিজ কৃষিজমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একই দিনে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাব্বর খান। বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা বলেন, পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ