ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘মন্দারমণি মুড’ লিখেই আলোচনায় সানি লিওন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬

‘মন্দারমণি মুড’ লিখেই আলোচনায় সানি লিওন
ছবি- সংগ্রহীত

সামাজিক মাধ্যমে অভিনেত্রী সানি লিওনের একটি পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই ধারণা করছেন, তিনি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্রসৈকত মন্দারমণিতে অবস্থান করছেন। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।

দিঘার পাশাপাশি সাম্প্রতিক সময়ে পর্যটকদের কাছে মন্দারমণির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর সেই জায়গার নাম উল্লেখ করে সানির পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তদের কৌতূহল যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। অনেকেই জানতে চাইছেন, সত্যিই কি তিনি সেখানে ঘুরতে গেছেন, নাকি নতুন কোনো সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে?

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে সমুদ্রতীরে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন সানি লিওন। ছবিতে তাকে কচি কলাপাতা রঙের ব্রালেট, সবুজ প্রিন্টেড শ্রাগ ও কো-অর্ড হট প্যান্টে দেখা যায়। চোখে সানগ্লাস, চুলে উঁচু করে বাঁধা বেণি, আর পেছনে বিস্তীর্ণ সমুদ্রসৈকত। একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মন্দারমণি মুড’। এই একটি বাক্যই নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন আলোচনায় দাবি করা হচ্ছে, সানির পরবর্তী সিনেমার কিছু অংশের শুটিং মন্দারমণিতে হতে পারে। যদিও এ বিষয়ে নির্মাতা কিংবা অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সমুদ্রের প্রতি সানি লিওনের ভালোবাসা অবশ্য নতুন নয়। বিভিন্ন সময়ে বিশ্বের নানা সমুদ্রসৈকত থেকে বিকিনি, সুইমওয়্যার কিংবা অবকাশযাপনের ছবি প্রকাশ করেছেন তিনি। রৌদ্রস্নান কিংবা সমুদ্রের ধারে কাটানো মুহূর্তের ছবিও প্রায়ই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

এদিকে সানির সর্বশেষ পোস্টের নিচে ভক্তদের মন্তব্যের বন্যা বইছে। কেউ জানতে চাইছেন, তিনি আদৌ মন্দারমণিতে রয়েছেন কি না। আবার কেউ মজা করে লিখেছেন, "পশ্চিমবঙ্গের পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুঝি সানি লিওন!"

তবে জল্পনা যতই বাড়ুক, সানি লিওন সত্যিই মন্দারমণিতে আছেন, নাকি এটি শুধুই একটি প্রচারণামূলক ইঙ্গিত, সে প্রশ্নের উত্তর জানতে ভক্তদের আরও কিছুটা অপেক্ষা করতেই হবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘মন্দারমণি মুড’ লিখেই আলোচনায় সানি লিওন

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ