ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

নওশেদুল আলাম
নওশেদুল আলাম
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬

ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম
ছবি- প্রতিনিধি

চট্টগ্রাম জেলার নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার। এর মাধ্যমে তিনি নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ জুলাই ২০২৬ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সার্কুলারের আলোকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে তাঁকে এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাঈদ মোহাম্মদ ইব্রাহিম ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি ফটিকছড়ি উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বও যথারীতি পালন করবেন। প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ নিয়োগের মাধ্যমে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পথ আরও সুগম হলো। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উপজেলায় প্রশাসনিক কার্যক্রম দ্রুত গতিশীল হবে এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে বলে তারা আশা করছেন।

স্থানীয়দের প্রত্যাশা, সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক অবকাঠামো গড়ে উঠবে। একই সঙ্গে নবগঠিত উপজেলার বাসিন্দারা আরও সহজ, দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পাবেন। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নেও এ পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ