নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৭৬টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি, জুয়া আইনে আটজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে মোট ১৪ জনকে আটক করে মঙ্গলবার (১৪ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা এলাকাজুড়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
মাদকবিরোধী অভিযানে ৭৬টি ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. জিন্নাহ মণ্ডল (৪২), মো. হযরত আলী (৩৮) ও মো. জামাল মিয়া (৩০)।
একই সময়ে জুয়াবিরোধী পৃথক অভিযানে আটজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. আবিজ হোসেন (২৫), মো. শরীফুল ইসলাম (৩৫), মো. সোহেল (৩০), মো. জাবেদ হোসেন (২২), মো. রুবেল হোসেন (৩৬), দুধু মিয়া (৪০), রাশিদুল ইসলাম (৩৫) ও রাকিব (২৪)।
এছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্দেহজনক আচরণের অভিযোগে পুলিশ আইনের ৩৪ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সেলিম (৪৫), মোছা. সাথী আক্তার (৩৫) এবং মোছা. রিতা আক্তার (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। উদ্ধার করা ৭৬টি ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন