ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, একদিনে গ্রেফতার ৩৭৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, একদিনে গ্রেফতার ৩৭৭
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির তথ্যমতে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ২৫ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ৮৫ জন, গুলশানে ৩২ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৭ জনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ছয়টি মোবাইল ফোন, ৩৩০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, একদিনে গ্রেফতার ৩৭৭

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির তথ্যমতে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ২৫ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ৮৫ জন, গুলশানে ৩২ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৭ জনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ছয়টি মোবাইল ফোন, ৩৩০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ