দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে জনগণকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রামের ওই হামলায় জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করা উচিত। একই সঙ্গে দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তবে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত হবে কি না, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশে একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এমন পরিস্থিতিতে জনগণকে নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হচ্ছে। তার ভাষ্য, সরকার কার্যকর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এসব অপরাধীদের পেছনে কারা শক্তি জোগাচ্ছে।
চট্টগ্রামের ওই হামলার ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান জামায়াতে ইসলামীর আমির।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন