ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজির উপস্থিতিতে কক্সবাজারে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ

মাঝখানে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় বন্যাদুর্গতদের পাশে থেকে ত্রাণ বিতরণ করছেন কক্সবাজার জেলা পুলিশ। এসময় সরজমিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক।

গত সপ্তাহ খানেক ধরে টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় পানি বন্ধি ও মানবেতর জীবনযাপন করছে কক্সবাজার জেলার মানুষ। এই ক্রান্তিকালে কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ১৩ জুলাই ২০২৬ খ্রি: তারিখে কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার ঝিলংজা, চৌফলদন্ডী, ফরিনাফাড়ি ও নতুন লাহাজানি পাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস, কক্সবাজার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক অসহায় পানি বন্ধি মানুষের মানবিক সহায়তার পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সাথে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেন এবং জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে তা দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজির উপস্থিতিতে কক্সবাজারে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় বন্যাদুর্গতদের পাশে থেকে ত্রাণ বিতরণ করছেন কক্সবাজার জেলা পুলিশ। এসময় সরজমিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক।

গত সপ্তাহ খানেক ধরে টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় পানি বন্ধি ও মানবেতর জীবনযাপন করছে কক্সবাজার জেলার মানুষ। এই ক্রান্তিকালে কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ১৩ জুলাই ২০২৬ খ্রি: তারিখে কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার ঝিলংজা, চৌফলদন্ডী, ফরিনাফাড়ি ও নতুন লাহাজানি পাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিত দাস, কক্সবাজার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক অসহায় পানি বন্ধি মানুষের মানবিক সহায়তার পাশাপাশি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সাথে সরাসরি কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেন এবং জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে তা দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ