৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের এক প্রেমিক যুগল। এই কৃতিত্বের মাধ্যমে ‘৩০ সেকেন্ডে এক জুটির সর্বাধিক চুম্বন’ বিভাগে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন রেনাতো বায়মা গাইয়া ও তার প্রেমিকা নাইয়ারা রোবার্তা রিবেইরো দে মারিন্স।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, আন্তর্জাতিক চুম্বন দিবস উপলক্ষে তাদের এই অর্জন আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। প্রায় দেড় বছর ধরে সম্পর্কে থাকা এই যুগল জানান, নিজেদের ভালোবাসার স্মৃতিকে ব্যতিক্রমীভাবে উদযাপন করতেই তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন।
৩২ বছর বয়সী রেনাতো এবং ৩৩ বছর বয়সী নাইয়ারা দুজনই পেশায় চিকিৎসক। করোনাভাইরাস মহামারির সময় তারা সামনের সারিতে থেকে চিকিৎসাসেবা দিয়েছেন। এবার সেই পরিচয়ের সঙ্গে যুক্ত হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারীর নতুন স্বীকৃতি।
গিনেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রিয় ফুটবল ক্লাব সাও জোস ইসির জার্সি পরে রেনাতো দ্রুতগতিতে নাইয়ারার গালে একের পর এক চুম্বন করছেন। পুরো সময়জুড়ে হাসিমুখেই ছিলেন নাইয়ারা।
এটি রেনাতোর প্রথম বিশ্বরেকর্ড নয়। এর আগে সবচেয়ে দ্রুত ১০টি বই সাজিয়ে আবার ফেলে দেওয়া এবং পুরুষদের মধ্যে পায়ের সর্বাধিক ঘূর্ণনের মতো একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
সর্বশেষ সাফল্যের পর রেনাতোর দাবি, বর্তমানে তিনিই ব্রাজিলের সবচেয়ে বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তি। তার ইচ্ছা, এই রেকর্ডযাত্রার অংশ হিসেবে নাইয়ারার নামও স্থায়ীভাবে স্মরণীয় হয়ে থাকুক।
তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্টধারী রেনাতো একজন অস্থিমজ্জা দাতাও। পাশাপাশি তিনি এডিএইচডিতে আক্রান্ত। তার ভাষায়, ‘আমি দেখাতে চাই, এডিএইচডি থাকলেও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে মানুষ নিজের লক্ষ্য অর্জন করতে পারে।’
এবার তাদের লক্ষ্য আরও বড়। তারা এক মিনিটে সর্বাধিক চুম্বনের বর্তমান বিশ্বরেকর্ড ভাঙতে প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে এই রেকর্ডটি জাপানের চেরি ইয়োশিতাকে (মিস্টার চেরি) ও কুমিকো শিরাতোরির দখলে। তারা এক মিনিটে ২৭৭টি চুম্বন করে এই রেকর্ড গড়েছিলেন।
সূত্র: ইন্ডিয়া টুডে

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন