পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গলাচিপা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তী ৯ নম্বর ওয়ার্ডের জোড়া মিল সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায় গলাচিপা থানার একটি টিম।
অভিযান চলাকালে ২০ গ্রাম গাঁজাসহ মো. শাকিল হাওলাদার (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার চর আগস্তী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন