নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি ও তিনটি রামদাসহ মো. সজিব আহমেদ (২৫) নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
রোববার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি ২ নম্বর ওয়ার্ডের চিশতিয়া বেকারির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব মিজমিজি মাইজপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চিশতিয়া বেকারির সামনে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭) তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি এবং তিনটি ধারালো রামদাসহ সজিবকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, এই অস্ত্র উদ্ধারের ঘটনায় সজিবের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন