ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ শাহজাহানের উপস্থিতিতে কক্সবাজারে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মুহাম্মদ শাহজাহান উপহার সামগ্রী বিতরণ করছেন

১২জুলাই রবিবার সকাল থেকে কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়াপৌরসভা, হারবাং ইউনিয়ন, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন, সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন এবং উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নসহ বিভিন্ন অঞ্চলে সকাল থেকে সন্ধ্যা অবধি বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ -খবর নেন এবং সান্ত্বনা দেন। সহজভাবে দুর্যোগ কাটিয়ে উঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এসময় তিনি বলেন, সম্প্রতি প্রবল বর্ষণে জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রায় ২৫ জন মানুষের জীবন প্রদীপ নিভে গিয়েছে। পানিবন্দি মানুষের অসহায়ত্ব চোখে পড়ার মতো। মানুষের এহেন চরম দুর্ভোগে সরকারি সহযোগিতা, উদ্ধার তৎপরতা ও জীবন বাঁচানোর প্রদক্ষেপ লক্ষনীয় নয়। মানুষের দুর্ভোগের তুলনায় সরকারি-বেসরকারি পর্যায়ের সহযোগিতা অপ্রতুল। তাই বন্যায় বিপন্ন মানুষের সহযোগিতার জন্য সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বিত্তবানদের  অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বন্যার প্রাথমিক অবস্থা থেকে পানিবন্দি মানুষকে সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তা, শুকনো খাবার বিতরণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে আসছে। নিহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। দুর্যোগ কাটিয়ে না উঠা পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর সামগ্রিক যে ক্ষতিগ্রস্থদের দ্রুত সময়ে সংস্কার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, বর্আতমান কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, কক্সবাজার শহর নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মোঃ হারুন, কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন বন্যার্তদের ক্ষয়ক্ষতির তুলনায় মানবিক সহায়তা অপর্যাপ্ত, তাই সরকারি সহযোগিতা জোরদার ও নিশ্চিত করার জোর দাবি জানান। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ শাহজাহানের উপস্থিতিতে কক্সবাজারে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ