ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করা হয়েছে।  

রবিবার বিকালে মুকসুদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান প্রমূখ। 

উপজেলা পরিবারকল্যাণ সহকারী মাহমুদা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন আহমেদ কবির। 

এসময়, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে মোঃ হাসানুজ্জামান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে মুক্তা, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে লিলিয়া বেগম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সালাউদ্দিন মল্লিক, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে জলিরপাড় ইউনিয়ন এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে গোহালা ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করা হয়েছে।  

রবিবার বিকালে মুকসুদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান প্রমূখ। 

উপজেলা পরিবারকল্যাণ সহকারী মাহমুদা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হুমায়ুন আহমেদ কবির। 

এসময়, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে মোঃ হাসানুজ্জামান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে মুক্তা, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে লিলিয়া বেগম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সালাউদ্দিন মল্লিক, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে জলিরপাড় ইউনিয়ন এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে গোহালা ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ