ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুতা কাটার মেশিনে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নববধূ মারজানার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬

সুতা কাটার মেশিনে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নববধূ মারজানার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সুতা কাটার মোটরচালিত মেশিনে ওড়না পেঁচিয়ে মারজানা খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসান আলীর স্ত্রী। তাঁর বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ধুমড়া কান্দা গ্রামে। তিনি মাখনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শনিবারও বাড়িতে সুতা কাটার মোটরচালিত মেশিনে সুতার রোল তৈরির কাজ করছিলেন মারজানা। কাজ করার একপর্যায়ে তাঁর গলায় থাকা ওড়না মেশিনের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুতা কাটার মেশিনের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুতা কাটার মেশিনে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নববধূ মারজানার

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সুতা কাটার মোটরচালিত মেশিনে ওড়না পেঁচিয়ে মারজানা খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসান আলীর স্ত্রী। তাঁর বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ধুমড়া কান্দা গ্রামে। তিনি মাখনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শনিবারও বাড়িতে সুতা কাটার মোটরচালিত মেশিনে সুতার রোল তৈরির কাজ করছিলেন মারজানা। কাজ করার একপর্যায়ে তাঁর গলায় থাকা ওড়না মেশিনের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুতা কাটার মেশিনের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ