ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংঘাত নয়, সংলাপের পথে হাঁটার আহ্বান পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬

সংঘাত নয়, সংলাপের পথে হাঁটার আহ্বান পাকিস্তানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমিয়ে আনতে এবং সংঘাত আরও বিস্তৃত না করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে সংযম ও দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিরোধ ও সংকট নিরসনে সংলাপ এবং কূটনীতিই সবচেয়ে কার্যকর ও টেকসই পথ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তান মনে করে, সামরিক উত্তেজনা বাড়ানোর পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা হলে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নতুন সংঘাতের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংঘাত নয়, সংলাপের পথে হাঁটার আহ্বান পাকিস্তানের

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমিয়ে আনতে এবং সংঘাত আরও বিস্তৃত না করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে সংযম ও দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিরোধ ও সংকট নিরসনে সংলাপ এবং কূটনীতিই সবচেয়ে কার্যকর ও টেকসই পথ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তান মনে করে, সামরিক উত্তেজনা বাড়ানোর পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ জোরদার করা হলে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নতুন সংঘাতের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ