ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ১, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি বালু উত্তোলন কার্গো জব্দ এবং একজনকে আটক করেছে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবি। আটক পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (১১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করে। এ সময় নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবহৃত একটি বালু উত্তোলন কার্গোজব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, কপোতাক্ষ নদের বিভিন্ন স্থান থেকে দিনের পাশাপাশি রাতেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদ-নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন জানান, খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় নীলডুমির  বিজিবি টিম ও বুড়িগোয়ালিনী নৌ পুলিশ টিমের সহায়তায় দুইজনকে  আটক করা হয়। আবহাওয়া খারাপ থাকায় তাদেরকে গ্রেফতার করে বুড়িগোয়ালিনী নৌ থানায় নিয়ে আসা হয়। তারা কিছু বালু উত্তোলন করেছে মর্মে দোষ স্বীকার করেছেন। তারা এই বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতিসাধন করেছে মর্মে অভিযোগ গঠন করা হয়। এজন্য তাদেরকে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫(১) ধারার ক্রমিক ০৫ অনুযায়ী ২০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে ও মুচলেকা নেয়া হয়েছে।  অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে আটক ১, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি বালু উত্তোলন কার্গো জব্দ এবং একজনকে আটক করেছে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন বিজিবি। আটক পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (১১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করে। এ সময় নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ব্যবহৃত একটি বালু উত্তোলন কার্গোজব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, কপোতাক্ষ নদের বিভিন্ন স্থান থেকে দিনের পাশাপাশি রাতেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদ-নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন জানান, খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় নীলডুমির  বিজিবি টিম ও বুড়িগোয়ালিনী নৌ পুলিশ টিমের সহায়তায় দুইজনকে  আটক করা হয়। আবহাওয়া খারাপ থাকায় তাদেরকে গ্রেফতার করে বুড়িগোয়ালিনী নৌ থানায় নিয়ে আসা হয়। তারা কিছু বালু উত্তোলন করেছে মর্মে দোষ স্বীকার করেছেন। তারা এই বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতিসাধন করেছে মর্মে অভিযোগ গঠন করা হয়। এজন্য তাদেরকে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫(১) ধারার ক্রমিক ০৫ অনুযায়ী ২০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে ও মুচলেকা নেয়া হয়েছে।  অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ