ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টানা ৮ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং বাজার ও মাইনি-লংগদু সড়ক তলিয়ে, জনদুর্ভোগ চরমে

টানা আট দিনের ভারী বর্ষণ পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে| সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘিনালা উপজেলার বোয়ালখালী, কবাখালী মেরুং ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা| পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে উপজেলার গুরুত্বপূর্ণ দীঘিনালা-মাইনি-লংগদু সড়ক এবং মেরুং বাজার| সড়কটি পানির নিচে থাকায় দীঘিনালার সঙ্গে লংগদু এলাকার যান চলাচল কার্যত বন্ধ রয়েছে| এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা যাত্রীরা| মেরুং বাজারের অধিকাংশ দোকানপাটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন| অনেক দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন| বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও দেখা দিয়েছে বিঘ্ন| অবিরাম বর্ষণ পাহাড়ি ঢলে কৃষিখাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| বিস্তীর্ণ এলাকার আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে| ডুবে গেছে অসংখ্য মাছের পুকুর, ফলে ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয় মৎস্যচাষিরা| স্থানীয়রা জানান, টানা কয়েক দিনের বৃষ্টিতে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার দুর্ভোগে পড়েছে| পানি নামতে শুরু না করা পর্যন্ত ¯^াভাবিক জীবনযাত্রা ফিরবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টানা ৮ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালার মেরুং বাজার ও মাইনি-লংগদু সড়ক তলিয়ে, জনদুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

টানা আট দিনের ভারী বর্ষণ পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে| সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘিনালা উপজেলার বোয়ালখালী, কবাখালী মেরুং ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা| পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে উপজেলার গুরুত্বপূর্ণ দীঘিনালা-মাইনি-লংগদু সড়ক এবং মেরুং বাজার| সড়কটি পানির নিচে থাকায় দীঘিনালার সঙ্গে লংগদু এলাকার যান চলাচল কার্যত বন্ধ রয়েছে| এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা যাত্রীরা| মেরুং বাজারের অধিকাংশ দোকানপাটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন| অনেক দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন| বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও দেখা দিয়েছে বিঘ্ন| অবিরাম বর্ষণ পাহাড়ি ঢলে কৃষিখাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| বিস্তীর্ণ এলাকার আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে| ডুবে গেছে অসংখ্য মাছের পুকুর, ফলে ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয় মৎস্যচাষিরা| স্থানীয়রা জানান, টানা কয়েক দিনের বৃষ্টিতে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার দুর্ভোগে পড়েছে| পানি নামতে শুরু না করা পর্যন্ত ¯^াভাবিক জীবনযাত্রা ফিরবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ