সরকারি জমি দখলকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে| শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে| এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন| আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ ও স্থানীয়রা জানান, সরকারি জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামের সিদ্দিকুর রহমান ও আক্তার তালুকদারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল| এরই জেরে গত বৃহস্পতিবার আক্তার তালুকদারের সমর্থক আহমেদ বাপ্পিকে মারধর করে প্রতিপক্ষের লোকজন| এরই জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে| সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন| আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়| পরে গুরুতর আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়| কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি| অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন