ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম প্রকাশ্য বার্তায় তিনি বলেন, এই প্রতিশোধ শুধু তাদের পরিবারের সিদ্ধান্ত নয়, বরং এটি সমগ্র ইরানি জাতির প্রত্যাশা।
মোজতবা খামেনি বলেন, তার বাবার ‘নিষ্পাপ রক্ত’ কখনোই বৃথা যেতে দেওয়া হবে না। ইরানের জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবেই এই ঘটনার যথাযথ জবাব দেওয়া হবে।
গত ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধের প্রথম দিন মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর দেওয়া প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে মোজতবা খামেনি বাবার জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি এই বিপুল জনসমাগমকে ‘ঐতিহাসিক’ এবং ‘শত্রু-বিধ্বংসী’ উপস্থিতি হিসেবে উল্লেখ করে বলেন, এটি প্রমাণ করেছে যে ইরানের জনগণ তাদের নেতৃত্বের পাশে ঐক্যবদ্ধ রয়েছে।
বাবার মৃত্যুর পর রাষ্ট্রীয় নীতি নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে অবস্থান জানিয়ে মোজতবা খামেনি স্পষ্ট করেন, তেহরান এই হত্যাকাণ্ডকে কোনোভাবেই উপেক্ষা করবে না। তার ভাষ্য অনুযায়ী, জাতির প্রত্যাশা ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন